বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা
/ Blog, অর্থ-বানিজ্য, আইন-অপরাধ, আন্তর্জাতিক, ইতিহাস- ঐতিহ্য, ইসলাম, উপজেলা নির্বাচন-2024, উপমহাদেশ, এক্সক্লুসিভ, কক্সবাজার, কমলগঞ্জ, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, কৃষি, ক্যাম্পাস, খাগড়াছড়ি, খুলনা, খেলা, খেলাধুলা, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চাকুরীর খবর, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙা, জয়পুরহাট, জাতীয়, জাতীয়, জীবনযাপন, ঝালকাটি, ঝিনাইদহ, টাঙ্গাইল, টেকনাফ, ঠাকুরগাঁও, ঢাকা, তথ্যপ্রযুক্তি, দিনাজপুর, দুর্যোগ- দুর্ঘটনা, দূঘটনা, ধর্ম, ধর্ম ও জীবন, নওগাঁ, নড়াইল, নরসিংদী, নাটোর, নারায়ণগঞ্জ, নীলফামারী, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালি, পরদেশ, পরিবেশ, পর্যটন, পাবনা, প্রচ্ছদ, প্রবাসী বার্তা, ফটো গ্যালারি, ফরিদপুর, ফিচার, ফিরোজপুর, ফেনী, বগুড়া, বরগুনা, বরিশাল, বাগেরহাট, বাণিজ্য, বানিজ্য, বান্দরবান, বিচিত্রা, বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন, বিভাগীয়, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, মতামত, ময়মনসিংহ", মাগুরা, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, রংপুর, রাঙামাটি, রাজনীতি, রাজবাড়ী, রাজশাহী, লক্ষ্মীপুর, লাইফস্টাইল, লালমনিরহাট, শরীয়তপুর, শিক্ষা, শিল্প, শিল্প ও সাহিত্য, সড়ক-দূর্ঘটনা, সম্পাদকীয়, সর্বশেষ, সর্বশেষ সংবাদ, সংস্কৃতি, সাতক্ষীরা, সারাদেশ, সাহিত্য, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, স্বাস্থ্য, হবিগঞ্জ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

তবে এই নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।

অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর