শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার -০৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সঙ্গে কমলগঞ্জে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় মিলনায়তনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ সরকারি কলেজ, কমলগঞ্জ প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংস্থা, মণিপুরী সমাজকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জনগণ আমাকে যে আস্থা ও সম্মান দিয়েছেন, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।” তিনি দল-মত নির্বিশেষে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এ বিজয় ব্যক্তিগত নয়; এটি সাধারণ মানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিফলন। এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর