বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে কমলগঞ্জে বিএনপির তিন নেতা বহিষ্কার

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির তিন নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুক মিয়া এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষর করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর