বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

আজ পবিত্র শবে মেরাজ

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আজ পবিত্র শবে মেরাজ। হিজরি বর্ষপঞ্জির রজব মাসের ২৭তম রাত মুসলিম উম্মাহর কাছে শবে মেরাজ নামে পরিচিত। মহান আল্লাহতায়ালার বিশেষ নিদর্শন ও রহমতের এ রাত ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য লাভ করেন। এ রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

শবে মেরাজ উপলক্ষে আজ সন্ধ্যার পর থেকে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ ইবাদতের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে রাতটি অতিবাহিত করবেন।

পবিত্র এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন মাহফিলের আয়োজন করেছে। শবে মেরাজ মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের এক মহিমান্বিত সুযোগ হিসেবে বিবেচিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর