বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

ওমানে বিএনপির প্রস্তাবিত কমিটির উদ্যোগে ধানের শীষ সমর্থক মতবিনিময় সভা

রিপোটার : / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ওমানের মুসান্দাম প্রদেশের ডিব্বা বিয়া আল এলাকায় বিএনপির প্রস্তাবিত কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে দলমত নির্বিশেষে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের পক্ষে ধানের শীষের সমর্থন নিশ্চিত করতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি রাত ১০টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিব্বা বিয়া আল মুসান্দাম শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি বশির আহমেদ। সাধারণ সম্পাদক আব্দুল মুত্তাকিন চৌধুরী পাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয়,প্রবাসীদের করণীয়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকর প্রচারণা জোরদার করা।

সভাপতির বক্তব্যে বশির আহমেদ বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সক্রিয় ভূমিকা থাকতেহবে। ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।

সাধারণ সম্পাদক আব্দুল মুত্তাকিন চৌধুরী পাবলু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম।সঠিক তথ্য  সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আমাদের প্রচারণা চালাতে হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, প্রবাসীরা শুধু ভোটের সমর্থক নয়জনমত গঠনের শক্তিও তারা। তাইপ্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল  সচেতন ভূমিকা পালন করতে হবে।

সাংগঠনিক সম্পাদক বাশার আহমেদ বলেন, ধানের শীষের পক্ষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে ভোটদানে উদ্বুদ্ধ করতে হবে।

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সোহাগ আহমেদ, বিলাত মিয়া, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক শাহিন আহমেদ ও দপ্তর সম্পাদক কামাল হোসেন। বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর