বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে বিএনপির ২১ নেতা অব্যাহতি

অনলাইন ডেস্কঃ / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া; কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।এর আগে গত ১৯ জানুয়ারি রাতে আরও ১০ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন, আব্দুল মছব্বির ও সেলিম মিয়া; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ; কমলগঞ্জ উপজেলা বিএনপির সি: যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি, পুষ্প কুমার কানু, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী।জানা গেছে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর