বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

ভালবাসা দিবসের উপহার, স্বামীর জন্য স্ত্রীর কিডনি দান

অনলাইন ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কেউ ফুল দিয়ে ভালোবাসা জানায়, কেউ উপহার দিয়ে। কিন্তু ভালোবাসার প্রকৃত অর্থ কি শুধুই কিছু মুহূর্তের আনন্দ? নাকি প্রিয় মানুষকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেওয়ার নামই সত্যিকারের ভালোবাসা?

মৃত্যুর দুয়ারে দাড়িয়ে থাকা স্বামীর সংকট মুহূর্তে হাত ছাড়েননি তার জীবনসঙ্গী। নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে স্বামীকে নতুন জীবন দিয়ে ভালোবাসার প্রমান দিয়েছেন স্ত্রী।

হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বরিশাল নগরীর বাসিন্দা আবদুর রহমান। তার দুটি কিডনিই অচল হয়ে গেছে। হাসপাতালের করিডোরে তখন অনিশ্চয়তার ভারী বাতাস। ডাক্তাররা জানিয়ে দেন রহমানকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

চিকিৎসার জন্য জীবনের উপার্জিত অর্থ তুলে দিয়েছিলেন ভাইয়ের হাতে। কিন্তু সেই ভাই পরিবার রক্তের বাঁধনকে ছিন্ন করে লোভে পড়েন অর্থের। ভাইকে হাসপাতালে রেখে টাকাপয়সা নিয়ে সটকে পড়েন।

সে সময় দিশেহারা রহমানের স্ত্রী মেসাম্মাত তানজিলা, অসুস্থ স্বামীকে নিয়ে নিরুপায়। কি করে বাঁচাবে তার স্বামীকে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি দিয়ে তার প্রিয় জীবনসঙ্গীকে ফিরিয়ে আনবেন তার ভালোবাসার সংসারে।

ছোট ছোট দুটি সন্তান মায়ের কাছে রেখে সুদূর ভারতের ভেলোরে দীর্ঘ ৮মাস একাই জীবন মরণ যুদ্ধে লড়াই করে ভালোবাসার মানুষকে নিয়ে ফেরেন দেশে। করুণ এই ভালোবাসার কথা গুলো যেন স্বরনীয় হয়ে থাকবে চিরকাল। তাই আজও রহমান ও তানজিলা সংসার কাটছে অফুরন্ত ভালোবাসায়।

চিকিৎসা নিয়েছিলেন ভারতের ভেলোরের Christian Medical College Vellore হাসপাতালে।

জানতে চাইলে স্ত্রী মেসাম্মাত তানজিলা বলেন, বিয়ের পর থেকে স্বামীর সংসারে অবহেলিত ছিলেন তানজিলা। স্বামীর কাছ থেকে পাননি ভালোবাসা। স্বামী নিজে তার উপার্জিত অর্থ পরিবারের আপন লোকদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তারাই স্বামীকে ফেলে চলে যায় অন্যত্র।

নিজের স্বামীকে বাঁচাতে দিন রাত এক করে জমানো টাকা আর শরীরে কিডনি দিয়ে ফিরিয়ে আনেন স্বামীকে।

তিনি বলেন, আমি আমার স্বামীকে নিজের জীবনের চেয়েও অনেক ভালোবাসি। স্বামীকে হারাতে চাইনি তাই নিজের কিডনি দিয়ে তাকে আবার ফিরিয়ে এনেছি।

বর্তমানে আমি স্বামীর ভালোবাসা পাচ্ছি। তিনি এখন নিজের ভুল বুঝতে পেরেছেন। আমি আমার স্বামীকে নিয়ে সুখেই আছি।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে অনেকেই ভালোবাসার মানুষকে ফুল, চকলেট কিংবা উপহার দেন। কিন্তু রহমান ও তার স্ত্রীর গল্প মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু প্রকাশের নয়, ত্যাগেরও নাম।

ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, প্রয়োজনে নিজের ভেতরের শক্তিটুকু উজাড় করে দেওয়া।

আবদুর রহমান জানান, আমি নতুন জীবন পেয়েছি আমার স্ত্রীর কারণে। সে না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। আমি তার কাছে সারাজীবন ঋণী।

ফুল শুকিয়ে যায়, উপহার হারিয়ে যায় কিন্তু ভালোবাসার জন্য দেওয়া এক টুকরো জীবন চিরকাল অম্লান হয়ে থাকে। তাই তো ভালোবাসা সবসময়ই সুন্দর


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর