বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

এআইয়ে জীবন্ত প্রোফাইল ছবি আনছে মেটা

প্রযুক্তি ডেস্কঃ / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন এআইচালিত অ্যানিমেটেড প্রোফাইল পিকচার ও ‘রিস্টাইল’ টুল চালু করেছে । এতে স্থির প্রোফাইল ছবিতেই যুক্ত করা যাবে মোশন ইফেক্ট—হাত নাড়া, হার্ট শেপ তৈরি কিংবা ভার্চুয়াল পার্টি হ্যাটের মতো অ্যানিমেশন।

‘রিস্টাইল’ টুলের মাধ্যমে স্টোরি ও মেমোরিজে আপলোড করা ছবিকে নতুন রূপ দেওয়া যাবে। ছবি যোগ করার পর ‘রিস্টাইল’ অপশনে গিয়ে প্রম্পট লিখে বা নির্ধারিত থিম বেছে নিয়ে অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, উজ্জ্বল বা স্বপ্নিল স্টাইল যুক্ত করা সম্ভব। পাশাপাশি আলো, রং, মোড পরিবর্তন এবং সমুদ্রসৈকত বা শহুরে দৃশ্যের মতো নতুন ব্যাকগ্রাউন্ড সংযোজনের সুবিধাও থাকবে।

এছাড়া টেক্সট পোস্টেও যুক্ত হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। পোস্ট করার সময় রেইনবো আকৃতির ‘এআই’ আইকনে ক্লিক করলে ঝরতে থাকা পাতা বা সমুদ্রের ঢেউয়ের মতো চলমান দৃশ্য ব্যবহার করা যাবে। শিগগিরই এতে ঋতুভিত্তিক বিশেষ ব্যাকগ্রাউন্ড যুক্ত হবে বলে জানিয়েছে মেটা।

প্রযুক্তি প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর