বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

কমলগঞ্জে নদী থেকে অবৈধ বালু তোলায় ১ লাখ টাকা দণ্ড

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার আব্দুল কাদির নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে প্রভাবশালী এই সিন্ডিকেট। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন অভিযানের পরদিন সোমবার সকাল থেকে ৮-১০ টা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর