বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ৮ বন্ধুর ‘বিনা লাভের বাজার’, রমজানে স্বস্তি নিম্নআয়ের মানুষের কমলগঞ্জে ১০৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও গ্রামভিত্তিক অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপের নির্দেশনা ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’: পিলখানার হত্যাযজ্ঞ স্মরণ সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক অঙ্গীকারে ৬ নং ওয়ার্ডের প্রার্থী সেলিম আহমেদ সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলা: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা দ্রুত চালুর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কমলগঞ্জে তরুণদের পাশে মুঈদ আশিক চিশতী পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিপুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নবনির্বাচিত এমপি মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা

মৌলভীবাজারে পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত ৩

রিপোটার : / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের শাহপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার শহরের দরগা মহল্লার বাসিন্দা সিএনজি যাত্রী রুবেল মিয়া ও মো. রেহান মিয়া এবং জেলার কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা সিএনজি চালক আলী নুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে শাহপুর এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালএ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ আহমদ বলেন, “হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনটি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর