বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obayed।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “ভিসা জটিলতা নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে যেসব দেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া স্থগিত রয়েছে, সেগুলো দ্রুত চালুর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, “আমাদের নীতি সমমর্যাদাভিত্তিক। সব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে, তবে তা হবে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে।”
তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও স্থিতিশীল অবস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।