শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানে গাছ কাটাকে কেন্দ্র করে হেলন মিয়া (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সেহরির সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোমন মিয়া নামে আরও একজন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেহরির সময় ৫–৬ জনের একটি দল চা বাগানের খেলার মাঠ ও মন্দিরসংলগ্ন লেকের পাশে একটি আকাশমনি গাছ কাটছিল বলে অভিযোগ রয়েছে। গাছটি কাটার সময় শব্দ শুনে বাগানের নাইট চৌকিদাররা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে ম্যানেজারের কাছে নিয়ে যান। পরে কাছাকাছি একটি বাড়ির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত কুমার জানান, সেহরির পর চৌকিদাররা তাকে জানান যে রাস্তার পাশ থেকে গাছ কাটার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তিনি তাকে অফিসে নিয়ে আসতে বলেন। কিছুক্ষণ পর চৌকিদাররা জানান, একজন ব্যক্তি মারা গেছেন। পরে জানা যায়, যে গাছটি কাটা হয়েছিল সেটি বাগানের নয়, সরকারি গাছ।

তবে নিহত হেলন মিয়ার পরিবারের দাবি, তাকে আটকের পর ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ অন্য স্থানে এনে রাখা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দৌড়ে পালানোর সময় তিনি স্ট্রোক করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীগোবিন্দপুর চা বাগানটির মালিক মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর