শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

চিকিৎসা সংকটে চা শ্রমিকরা; ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

রিপোটার : / ৩৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ

মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা। বুধবার সকালে শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক নারী-পুরুষ শ্রমিক অংশ নেন।

শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডাবলছড়া চা বাগানের শ্রমিক, পঞ্চায়েত প্রতিনিধি, ছাত্র ও যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালটি বন্ধ থাকায় প্রায় এক লাখ চা শ্রমিক ও তাদের পরিবার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, মাতৃসেবা ও শিশু চিকিৎসা নিয়ে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, শ্রমিক নেতা সীতারাম বিন, নির্মল দাস পাইনকা, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, নমিতা সিংহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গত মার্চ মাসে এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে শ্রমিক পরিবারগুলো চিকিৎসা সংকটে পড়েছে।

তারা দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়ে বলেন, “চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে অবদান রাখলেও এখনো মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।”

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর