বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

শ্রীমঙ্গলের রান্নাঘরে ফণা তুলে বিষধর খৈয়া গোখরো, আতঙ্কে পরিবার

রিপোটার : / ৩২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ির রান্নাঘরে বিষধর খৈয়া গোখরো সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে উদ্ধারকর্মীদের দ্রুত অভিযানে জীবিত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রান্নাঘর পরিষ্কার করার সময় আচমকা ফোঁসফোঁস শব্দ শুনে তারা চমকে ওঠেন। পরে একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা বড় আকৃতির সাপ দেখতে পেয়ে ঘরের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে ভিড় করেন।

বাড়ির মালিক তারেক আহমেদ প্রথমে কুচা দিয়ে সাপটি তাড়ানোর চেষ্টা করলেও সাপটির আক্রমণাত্মক ভঙ্গি দেখে সরে আসেন। পরে স্থানীয় সাংবাদিক আল আমিনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

উদ্ধারকারীরা জানান, সাপটি গর্তের গভীরে অবস্থান করছিল এবং এটি অত্যন্ত বিষধর খৈয়া গোখরো প্রজাতির। প্রায় ২০ মিনিটের সতর্ক অভিযানের পর সাপটিকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়।

পরে উদ্ধার হওয়া সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মোঃ নাজমুল হক বলেন, লোকালয়ে বিষধর সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ কিংবা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা না করে নিরাপদ উদ্ধার নিশ্চিত করা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর