শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

রাজনৈতিক সদিচ্ছাকেই দুর্নীতি দমনের মূল চাবিকাঠি বলে মত বক্তাদের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। “দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মুখ্য ভূমিকা রাখতে পারে” শীর্ষক এ আয়োজনে অংশ নেয় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়।

বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সার্বিক সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশন এর সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিতর্ক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতাপ চন্দ্র সিংহ, আহমদ শোকরানা ও আল্পনা রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, দুর্নীতি রোধে রাজনৈতিক অঙ্গীকার, সামাজিক সচেতনতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১৮ মে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর