বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

ভানুগাছ চৌমুহনীতে ট্রাক-বাস সংঘর্ষ: আড়াই লাখ টাকার ক্ষতি

রিপোটার : / ৩৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬) নামে দুইজন মুরগি সরবরাহকারী আহত হয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব মেঘনাঘাট এলাকার ‘সোহেল মিয়ার জিদান বয়লার হাউজ’ থেকে সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯২৩৪৪) গত রাতে রওনা দেয়। ভোর ছয়টার দিকে গাড়িটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার অতিক্রমকালে চালকের চোখে ঘুম থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটিতে থাকা জিদান বয়লার হাউজের ৩৫০টি মুরগি মারা যায়। সরবরাহকারীদের দাবি অনুযায়ী, এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​দুর্ঘটনায় আহত মোবারক হোসেন ও সানি আহমেদ ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণ পাড়া এলাকার বাচ্চু মিয়া ও হেলাল মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মুরগি সরবরাহকারী মোবারক হোসেন অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তি ট্রাক থেকে অনেক মুরগি লুট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।

​এদিকে খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আলামিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর