শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

রিপোটার : / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে ঢুকে পড়া দুটি বনবিড়াল শাবক উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সাতগাঁও লাহোরপুর গ্রামের সমর মোদকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পোষা হাঁস শিকার করতে মা বনবিড়ালের সঙ্গে দুটি শাবক বাড়িতে ঢুকে পড়ে। এ সময় হাঁসগুলোর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে মা বনবিড়ালটি শাবক দুটিকে রেখে পালিয়ে যায়।

পরে সমর মোদক বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে শাবক দুটি উদ্ধার করেন।

উদ্ধারের পর বনবিড়াল শাবক দুটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সচেতনতা ও বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে তাদের নিরাপদে উদ্ধারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর