শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জননী আমার, ভালোবাসা আমার জুড়ীতে বজ্রপাতে ১৩ গরু ও ১ মহিষের মৃত্যু কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ির ১৬ বছরে পদার্পণ উদযাপন কমলগঞ্জে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৭দিন আগে মায়ের মৃত্যু, টের পাননি একই ফ্ল্যাটে থাকা মেয়ে; মরদেহ উদ্ধার রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে দুলাভাই-শ্যালক নিহত শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত বর্ষার সুরে হামহাম: পাহাড়, বন আর জলধারার এক মুগ্ধতার নাম বিস্ফোরক আইনের মামলায় শ্রীমঙ্গলে যুবলীগ নেতা আটক ​কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং কমলগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু

মৌলভীবাজার শহরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ডেস্ক রিপোর্ট / ৯০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ছবিঃ ফেসবুক থেকে সংগ্রহ

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি ছয় তলা ভবন থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সিং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পরিবারের সদস্যরা শুক্লার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মা প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিতে বলেন। একপর্যায়ে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখা যায়। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর