বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে চাচার ছুরিকাঘাতে প্রতিবেশী নিহত, আহত ৩

রিপোটার : / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদক সেবন করতে দেখে ফেলাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল এক নিরীহ প্রতিবেশীর। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বকুল বেগম (৫৫) পাশের বাড়ির গৃহকর্ত্রী। পুলিশ ঘাতক হেলিম মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজা সাইদুল ইসলাম (২৫) চাচা হেলিম মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে ফেললে বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়া ধারালো অস্ত্র দিয়ে সাইদুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সাইদুল প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে হেলিম পিছু নিয়ে সেখানে ঢুকে পড়ে।

এ সময় সাইদুলকে রক্ষা করতে এগিয়ে আসেন গৃহকর্ত্রী বকুল বেগম। কিন্তু তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে হেলিম মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “অভিযুক্ত হেলিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন করতে দেখে ফেলায় ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর