শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা ছিনতাই: চট্টগ্রাম থেকে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল

রিপোটার : / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা ছিনতাই: চট্টগ্রাম থেকে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর এক নারী গ্রাহকের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে পিবিআই মৌলভীবাজার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাফর হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২২ জুন সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার একটি ব্যাংক শাখা থেকে ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করেন রেহেনা বেগম (৫১)। পরে তিনি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালীমন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তারা নগদ টাকা ও চেক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলে সংস্থাটির একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। পাশাপাশি তথ্য-প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালানো হয়। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

পরে পিবিআই মৌলভীবাজারের একটি দল চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী শনাক্ত করেছেন।

পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর