শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে তালামীযের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোটার : / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং ওয়ার্ড চিতলীয়া আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।চিতলীয়া আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে অত্র শাখার সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহি উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা তালামীযের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আলীনগর ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ক্বারী আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কয়ছর আহমদ এবং প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও ফলপ্রসূ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর