শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

কমলগঞ্জে ভোজ্যতেল নিয়ে কারসাজি: পাচারচেষ্টায় ডিলার আটক, প্রশাসনের অভিযান

রিপোটার : / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ডিলারকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাজারে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেলের ঘাটতি নিয়ে ভোক্তাদের অভিযোগ বাড়ছিল। পরে অনুসন্ধানে দেখা যায়, প্রকৃতপক্ষে সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও অসাধু উপায়ে মজুদ রেখে সংকট তৈরি করা হচ্ছিল।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান দেখতে পান, ডিলার সুসজ্জিত পালের গুদাম থেকে বিপুল পরিমাণ তেল একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গল উপজেলায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে তেল জব্দ করে পুনরায় গুদামে ফেরত পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের দুর্ভোগ বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। অভিযুক্তকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ঘটনার পর ভানুগাছ বাজারের ব্যবসায়ীদের প্রশাসনের নিবিড় তদারকির আওতায় আনা হয়েছে। ভোক্তাদের অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং অনুমোদিত উৎস থেকে পণ্য ক্রয়ের পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর