শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুঈদ আশিক চিশতীর উদ্বোধনে কমলগঞ্জে ৪০ পলাশের চারা রোপণ।

ডেস্ক রিপোর্ট / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন এলাকার নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পলাশ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচারের উদ্যোগে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পৌরসভা সংলগ্ন এলাকায় ৪০টি পলাশের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতি। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় দেশীয় বৃক্ষের বিকল্প নেই। পরিকল্পিতভাবে দেশীয় প্রজাতির গাছ লাগানো গেলে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও সংগঠনের সহ-সভাপতি রুবেল আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন করিডোর। প্রতিদিন অসংখ্য পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান ও বিভিন্ন দর্শনীয় স্থানে যাতায়াত করেন। এ কারণে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব আবহ গড়ে তুলতে দেশীয় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পলাশ বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশীয় বৃক্ষগুলোর অন্যতম। বসন্তকালে এর লাল-কমলা রঙের ফুল প্রকৃতিকে রাঙিয়ে তোলে এবং মৌমাছি, প্রজাপতি ও বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে। ফলে পরাগায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রতি সামাজিক অঙ্গীকার। পর্যটন এলাকাগুলোতে দেশীয় বৃক্ষের বিস্তার ঘটলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও মনোরম পরিবেশ সৃষ্টি হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর