শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আলীনগর চৌমুহনী বণিক সমিতির নেতৃত্বে সভাপতি জমসেদ, সম্পাদক সায়েদুর

রিপোটার : / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৯টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হয়।

সভাপতি পদে আনারস প্রতীকে ৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন জমসেদ আহমেদ। তাঁর প্রতিদ্বন্দ্বী হামিদ গিয়াস ছাতা প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়েদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ৪৬ ভোট পেয়ে জয় পেয়েছেন আপন মিয়া। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাকির হোসেন।

এদিকে সহ-সভাপতি পদে মো. দুরুদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ওয়াসিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল হোসেন, মামুনুর রশীদ, হাবিবুর রহমান, সেলিম মিয়া ও রমজ মিয়া।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মো. নিয়াজ মোরশেদ রাজু ও সহকারী প্রিজাইডিং অফিসার শিল্পা বেগম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর