শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার

কমলগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রিপোটার : / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বিস্তার রোধে মৌলভীবাজারের কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ কর্মসূচি শুরু হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আগামী তিন মাস কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি জমে থাকা স্বচ্ছ পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার, লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, ড্রাম কিংবা অন্যান্য পাত্রে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান ,সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুঈদ আশিক চিশতী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী সুজন আহাম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান খান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী দিনের কার্যক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর