শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে চা বাগানে ফাগুয়া উৎসবের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বসন্তের রঙে রাঙা পলাশ-শিমুলের আবহে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে উৎসবমুখর পরিবেশে দোল পূর্ণিমার ফাগুয়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টায় সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।

উৎসবস্থলে পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। পরে শিব মন্দিরে পূজা-অর্চনা শেষে মূল মঞ্চে যোগ দেন তিনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে এবং সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, ভারতীয় ডেপুটি হাই কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া এবং আলীনগর চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম রানা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে রোহিত কৈরী জীবন নিজের রচিত গান পরিবেশন করেন। পরে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ ও কাটি নাচ পরিবেশিত হয়। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

স্বাগত বক্তব্যে সভাপতি রাম ভজন কৈরী ফাগুয়া উৎসবের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চা শ্রমিক নেতৃবৃন্দের গালে ও কপালে আবিরের রঙ ছড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথি শ্রী অনিরুদ্ধ দাস বলেন, সিলেটে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ফাগুয়া উৎসবে অংশগ্রহণ। এ উৎসবে এসে তিনি নিজেকে পরিবারের মাঝে থাকার অনুভূতি পেয়েছেন বলে উল্লেখ করেন। চা শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজনে শিল্পীদের সিলেটের ডেপুটি হাই কমিশনে আমন্ত্রণ জানানো হবে। ভবিষ্যতেও শ্রমিকদের মাঝে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি।

দোল পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও টানা তিন থেকে চার দিন ধরে চা শ্রমিক ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে উৎসব চলবে বলে আয়োজকরা জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর