মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার আদমপুরে সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (স্বজন)–এর উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় আদমপুরে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, সংগঠনের সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, “স্বজনের আহ্বান—সচেতন সমাজ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (স্বজন)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—মোঃ ফারুক আহমেদ (প্রধান শিক্ষক), সেলিম মিয়া (যুক্তরাজ্য প্রবাসী), এম এ আহাদ (চেয়ারম্যান, আব্দুস সামাদ ফাউন্ডেশন), মোঃ আব্দুল মোহসিমিন ফাহাদ (সহকারী সুপারিনটেনডেন্ট, এলআইএসবিডি মাদরাসা), মোঃ মোবারক হোসেন (ব্যাংকার, পূবালী ব্যাংক পিএলসি), শেখ ইকবাল হোসেন (পরিচালক, শাহীন স্কুল সিলেট), মোঃ শাহাব উদ্দিন (শিক্ষক), ইমতিয়াজ জোনি (ব্যাংকার, বাংলাদেশ কৃষি ব্যাংক), মোঃ রাহেল আহমেদ (স্বত্বাধিকারী, স্টুডেন্ট লাইব্রেরি), জুয়েল আহমেদ (ম্যানেজিং ডিরেক্টর, জিনিয়াস সি. স্কুল), সোবুর আহমেদ ও মোস্তাফিজুর রহমান রুবেল (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), জাকির হোসেন, সুমন আহমেদ (শিক্ষক), সামাল আহমেদ (সরকারি কর্মকর্তা), আফজাল হোসেন (যুক্তরাজ্য প্রবাসী), শেখ জাকির হোসেন (স্থানীয় সরকার মন্ত্রণালয়), মোহসিন আহমেদ (জনপ্রশাসন মন্ত্রণালয়), মাহমুদুল হাসান মাসুদ (চীন প্রবাসী), রায়হান আহমেদ (বাংলাদেশ বিমান বাহিনী), রিসাত আরাফাত (বাংলাদেশ সেনাবাহিনী), সৌরভ আহমেদ সজিব (যুক্তরাজ্য প্রবাসী), নাজমুল হোসেন রকি (কানাডা প্রবাসী), শাকিল হোসেন রুমেল (পর্তুগাল প্রবাসী), নায়েম আলী (ফ্রান্স প্রবাসী), মাহফুজুর রহমান হিমেল ও তাহের আহমেদ রনি (যুক্তরাজ্য প্রবাসী), তারেক আজিজ (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী), আমিনুর রহমান মিনহাজ (যুক্তরাষ্ট্র প্রবাসী), আসিফ ইকরাম (যুক্তরাজ্য প্রবাসী), শেখ রবি (সৌদি আরব প্রবাসী), ডা. আব্দুল মুহিত (এমবিবিএস, এনআইসিভিডি, ঢাকা), ডা. অরুণা সিনহা (প্রভাষক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ), শাহরিন সুলতানা মুহিনি, তানভীর সুলতানা তামান্না ও নওসিন তামান্না মিম (যুক্তরাজ্য প্রবাসী)।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন পেশা ও ক্ষেত্রে প্রতিষ্ঠিত এসব ব্যক্তিবর্গের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। উপদেষ্টা পরিষদের সদস্যরাও সংগঠনের বিভিন্ন উদ্যোগে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাদের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।