শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে ট্রেনে আগুন: শমশেরনগরে থেমে গেল উপবন এক্সপ্রেস, বন্ধ রেল যোগাযোগ

ডেস্ক রিপোর্ট / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
Screenshot

মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নিতে এবং দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে স্বল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা চলছে


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর