শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জে খাল খনন ও সড়ক উন্নয়ন কর্মসূচি উদ্বোধন, ৬৩০০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি যোগ করতে বাগজুর খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন এবং একাধিক গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই দিনে কৃষি খাতে প্রণোদনা হিসেবে ৬ হাজার ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) পৃথক আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর এলাকায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে ‘হেরিং বোন বন্ড’ পদ্ধতিতে ১ হাজার মিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে আদমপুর ইউনিয়নের ছনগাঁও এবং পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় আরও ১ হাজার মিটার করে মোট ৩ হাজার মিটার গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের সূচনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের ফলে গ্রামীণ অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন এসেছে। খাল খনন ও সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবনমান আরও উন্নত হবে।”
এদিকে একই দিনে কমলগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এবং জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ প্রমুখ।
প্রণোদনার আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। কৃষি ঋণের সুদ মওকুফসহ বিভিন্ন প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কমলগঞ্জে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব খাল এই কর্মসূচির আওতায় আনা হবে।”
স্থানীয়দের মতে, খাল খনন এবং গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমও ত্বরান্বিত হবে। একই সঙ্গে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ তাদের উৎপাদন খরচ কমিয়ে কৃষিতে আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর