শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

শতাধিক মানুষের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভানুগাছ বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমের সামনে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। সারাদেশে একযোগে আয়োজিত এই উদ্যোগের আওতায় কমলগঞ্জেও সাধারণ মানুষ, গ্রাহক এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সেবা গ্রহণকারী হালিমা বেগম বলেন, “বর্তমান সময়ে চিকিৎসা করানো অনেক মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। ওয়ালটন প্লাজার এই উদ্যোগে বিনামূল্যে চিকিৎসক দেখাতে ও ওষুধ পেতে পেরে আমি খুবই উপকৃত হয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকার পাবে।”

আরেক সেবাগ্রহীতা করিম মিয়া বলেন, “গ্রামের মানুষ অনেক সময় সামান্য অসুস্থতা নিয়েও চিকিৎসকের কাছে যেতে পারেন না। আজ এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ভানুগাছ শোরুমের ম্যানেজার ইনচার্জ মো. জুবেল মিয়া, ফ্লোর ইনচার্জ রাজিয়া আক্তার, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।q

ফ্লোর ইনচার্জ রাজিয়া আক্তার বলেন, “ওয়ালটন প্লাজা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সমাজের প্রতি দায়বদ্ধ একটি করপোরেট পরিবার। মানুষের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার প্রতিষ্ঠানটি ধারণ করে, এই মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।”

ওয়ালটন প্লাজা ভানুগাছ শাখার ব্যাবস্থাপক মো. জুবেল মিয়া বলেন, “ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণেও সমান গুরুত্ব দিয়ে থাকে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে সারাদেশের মতো কমলগঞ্জেও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে করপোরেট প্রতিষ্ঠানের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এই কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর