শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

কমলগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

রিপোটার : / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছর বয়সী এক তরুণী বর্তমানে শমসেরনগর এলাকায় বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, গত ৯ আগস্ট রাতে শমসেরনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করা হয়।

এ ঘটনায় ১২ আগস্ট ভোরে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলায় দুইজনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর