শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মুকুটে যুক্ত হচ্ছে আরও এক নতুন পালক। বিশ্বসংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় উঠল ৩৬ বছর বয়সী এই সংগীতশিল্পীর নাম। ৩৩ বছর বয়সে স্টিভ ওয়ান্ডার যে রেকর্ড গড়েছিলেন, ৩৬ বছর বয়সে তার ঠিক পাশেই বসতে যাচ্ছেন এই মার্কিন তারকা।অভিনেত্রী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

অভিনেত্রী টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মুকুটে যুক্ত হচ্ছে আরও এক নতুন পালক। বিশ্বসংগীতের জীবন্ত কিংবদন্তিদের তালিকায় উঠল ৩৬ বছর বয়সী এই সংগীতশিল্পীর নাম। ৩৩ বছর বয়সে স্টিভ ওয়ান্ডার যে রেকর্ড গড়েছিলেন, ৩৬ বছর বয়সে তার ঠিক পাশেই বসতে যাচ্ছেন এই মার্কিন তারকা।

‘সংরাইটার্স হল অব ফেম’ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম গীতিকার হিসেবে এই সম্মানজনক স্থানে জায়গা করে নিচ্ছেন টেইলর সুইফট।

আগামী ১১ জুন নিউইয়র্ক সিটির ম্যারিয়ট মারকুইস হোটেলে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তার সঙ্গে এবার হল অব ফেমে যুক্ত হচ্ছেন অ্যালানিস মরিসেট, কেনি লগিনস এবং কিস ব্যান্ডের পল স্ট্যানলি ও জিন সিমন্স।

সিবিএস মর্নিংসে এই ঘোষণা দেওয়ার সময় সংস্কৃতি বিশ্লেষক অ্যান্থনি ম্যাসন বলেন, তারা মূলত আমাদের জীবনের শব্দবলী (সাউন্ডট্র্যাক) লিখেছেন। তাদের গানেই আমরা নাচি, কাঁদি কিংবা আনন্দে মেতে উঠি। টেইলর সুইফট তার ক্যারিয়ারে ইতিপূর্বেই ১৪টি গ্র্যামি জিতেছেন, যার মধ্যে চারবার পেয়েছেন ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর শ্রেষ্ঠত্ব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর