শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

কমলগঞ্জে ইয়াবা-গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিশেষ প্রতিনিধিঃ / ৫০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের বাজার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মিরতিংগা চা বাগান এলাকার বাসিন্দা বীরেন বুনার্জি (৪৩) ও তার স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)।
জানা যায়, এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঘর তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বীরেন বুনার্জির বিরুদ্ধে পূর্বে একটি এবং সুভদ্রা বুনার্জির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর