শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আলীনগর চৌমুহনী বাজারের ঐতিহ্য ও পরিচয় রক্ষায় ব্যবসায়ীদের সোচ্চার অবস্থান

টিকটক করার অভিযোগে নারীর দাফনে বাধা, চুয়াডাঙ্গায় উত্তেজনা

অনলাইন ডেস্ক / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চুয়াডাঙ্গার শহরতলীতে নাচ-গান ও টিকটক করার অভিযোগ তুলে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছেন স্থানীয়দের একাংশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়দের আপত্তির মুখে দাফন কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকায় নিজ বাড়িতে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা দীর্ঘদিন ধরে নাচ-গান ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় কবরস্থানে দাফনে আপত্তি জানান তারা।

তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সুবর্ণার সৎ বাবা ইসরাইল হোসেন বলেন, “এর আগেও আমাদের পরিবারের সদস্যদের এখানে দাফন করা হয়েছে। এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।”

পারিবারিক সূত্রে আরও জানা যায়, সুবর্ণার তিন সন্তান রয়েছে। সাম্প্রতিক পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর