শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ

রিপোটার : / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক : রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো দলের নেতাকর্মী যেন অন্যায়ভাবে কারাগারে আটক না থাকেন, তা বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে দেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এর সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতাকর্মীরা।

তিনি বলেন, বর্তমান সরকার কখনোই অতীতের সেই পরিস্থিতি ফিরে আসুক তা চায় না। সরকার সকল নাগরিকের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে এবং মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহের পর বিভিন্ন মামলা দায়ের হয়েছে। যেসব মামলা আইনগতভাবে হওয়ার কথা ছিল, সেগুলো হয়েছে। হত্যাকাণ্ড, গুম ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

তবে কিছু ক্ষেত্রে অতিউৎসাহী হয়ে ভিত্তিহীন মামলাও দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব মামলা আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলার সত্যতা বা আইনগত ভিত্তি না পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, “আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধী দল, আওয়ামী লীগ বা যে দলই হোক না কেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে, তা সরকার নিশ্চিত করবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর