শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ হাইকোর্টের রায় আজ: নুসরাত হত্যা মামলায় নজর সারা দেশের

শ্রীমঙ্গলে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রিপোটার : / ৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর এলাকার রাসেল মিয়া (২৬), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কড়ানগর এলাকার সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের পূর্বাশা এলাকার জুয়েল মিয়া (২৮) এবং সিন্দুরখাঁন রোড এলাকার রাসেল আহমেদ (৩০)।

পুলিশ জানায়, রাতের টহল চলাকালে খবর আসে যে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি এলাকায় এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই দীপংকর হালদারের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন প্রাইভেটকারটির গতিরোধ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইরে অবস্থানরত কয়েকজন পালিয়ে গেলেও গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে একটি সুইস গিয়ার চাকু, একটি কাঠের হাতলযুক্ত ধারালো চাকু, একটি লোহার শাবল, দুটি স্ক্রু-ড্রাইভার এবং কালো রঙের একটি টয়োটা এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কলেজ রোড এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে তারা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সিডিএমএস যাচাইয়ে রাসেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পাঁচটি, জুয়েল মিয়ার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ পাঁচটি এবং সোহেল মিয়ার বিরুদ্ধে একটি চুরির মামলা পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পাশাপাশি চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর