শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ সীমান্তে আবারও পুশইন: বিএসএফের ঠেলে পাঠানো তিন বাংলাদেশি উদ্ধার অর্থসংকটে থমকে যাওয়া মেডিকেলে পড়ার স্বপ্নে সহায়তার হাত, ফাতেমাকে ৫ লাখ টাকা অনুদান মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেফতার ৫ নেতা শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপের বাচ্চা উদ্ধার কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে খোশালপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক খামারি স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎ বাবার যাবজ্জীবন চাচাতো ভাইকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা: ১২ বছর পর পিতার মৃত্যুদণ্ড এক উপজেলায় ১৫টির বেশি দর্শনীয় স্থান: পর্যটনের অঘোষিত রাজধানী হতে পারে কমলগঞ্জ

স্বামীর সম্পত্তিতে সন্তানের অধিকার দাবি, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে বিধবা নারী

রিপোটার : / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সম্পত্তিতে নিজের সন্তানদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রহিমা বেগম নামের এক বিধবা নারী।

শনিবার (১ আগস্ট) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রহিমা বেগম অভিযোগ করেন, তার স্বামী হাজী ইয়াকুব আলী খাঁনের মৃত্যুর পর প্রথম পক্ষের ছেলেরা তার সন্তানদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।

তিনি জানান, ২০০৫ সালে ইসলামী শরিয়াহ মোতাবেক তাদের বিয়ে হয় এবং স্বামীর মৃত্যুর পর স্থানীয়ভাবে মাসিক ভাতা পেলেও ২০২৩ সালে তা বন্ধ হয়ে যায়। সম্প্রতি প্রথম পক্ষের ছেলেরা একটি ওয়ারিশনামা তৈরি করে তার সন্তানদের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে মামলা দায়েরসহ সম্পত্তি সংক্রান্ত আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

রহিমা বেগম দাবি করেন, বিয়ের কাবিননামা না থাকলেও বিভিন্ন সরকারি নথিতে হাজী ইয়াকুব আলী খাঁনকে তার স্বামী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি তার সন্তানদের ন্যায্য উত্তরাধিকার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে হাজী ইয়াকুব আলী খাঁনের ছেলে সাহদৎ আলী খাঁন বলেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের সুযোগ রয়েছে এবং রহিমা বেগম সত্যিই তার বাবার স্ত্রী হলে আলোচনার মাধ্যমে বিষয়টি দেখা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর