বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

রিপোটার : / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন গণভোট সফল করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। কমলগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রয়োজন।

এ সময় তিনি গণভোটে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময়ে সাংবাদিকরা যানজট নিরসন, পর্যটন উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কাজে সহযোগিতার আশ্বাস দেন। সভায় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর