মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী

ডেস্ক রিপোর্টঃ / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ছড়া সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের ঐত্যবাহী “ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি” কতৃক ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি সিলেটের উদ্যোগে প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। এ বছরও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফাতাউর রহমান ও উপস্থাপিকা হেপি জান্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আওয়াল প্রমুখ।

আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। তিনি ২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা। তাঁর লেখা “স্বপ্নের পলেস্তারা” (ছড়া), “রাসুল (সা.) আমার ভালোবাসা” (প্রবন্ধ) ও চৌধুরী হারুন আকবর : জীবন ও সাহিত্য ভাবনা” (জীবনী) গ্রন্থ পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

কর্মের স্বীকৃতিস্বরুপ ইতিপূর্বে তিনি পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কতৃক “তরুণ লেখক সংবর্ধনা-২০১৫” শব্দকলা ছড়া সাহিত্য পদক-২০১৯, কমলগঞ্জ প্রেসক্লাব সম্মাননা-২০১৯, শাহীনা-রব স্মৃতি পদক-২০২৪, টইটই সাহিত্য পদক ২০২৫, বেগম নুর জাহান মেমোরিয়াল ট্রাস্ট সম্মাননা-২০২৬ সহ দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় আতাউর রহমান কাওছারকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর