মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪

রিপোটার : / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলায় চুরি হওয়া দুটি গরু উদ্ধারে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্তের পর এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজনগর উপজেলার অন্তহরি এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে পিকআপসহ রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে (২৪) আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার এবং আরও তিনজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন রাজনগর উপজেলার অন্তহরি গ্রামের দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার কাদিপুর গ্রামের এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের স্বপন নমশুদ্র প্রকাশ নারাই (২৩)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা দেড়টার দিকে সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ উদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশে চান্দপুর বুড়া ঠাকুরের আখড়াসংলগ্ন একটি খালি জায়গায় গরু দুটি ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন। পরে বেলা সোয়া ২টার দিকে সেখানে গিয়ে গরু দুটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

গরু উদ্ধারে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়কের পাশাপাশি লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। এতে লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে গাড়িটি শনাক্ত করে অভিযান চালানো হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর