বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে পবিত্র মিরাজুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

রিপোটার : / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কমলগঞ্জে হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় পবিত্র মিরাজুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে আজ বাদ এশা মাদ্রাসা হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্যে মাদ্রাসার খাদিম শাহ মোহাম্মদ মোজাহিদ আজমী বলেন, “মিরাজুন্নবী (সা.) হল নামাজের ইতিহাসের কেন্দ্রবিন্দু। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ নির্ধারিত ছিল, মেরাজের মধ্য দিয়ে তা ৫ ওয়াক্তে সীমিত করা হলো। নামাজ শিখায় জীবনকে সুন্দর, হিংসামুক্ত ও জাহান্নাম থেকে মুক্ত রাখা সম্ভব। নামাজ হলো জীবনকে জান্নাতের রূপে রূপান্তরিত করার মূল মাধ্যম।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ তোফায়েল আহমদ, এলাকার প্রবীণ মুরব্বি জনাব আব্দুস সত্তার, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ ডা. বেলাল আহমদ, মোহাম্মদ ইয়াওর আলী, ০৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মাদ্রাসা কমিটির সদস্যগণসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরিশেষে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর