শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের মুন্সিবাজারে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রত্নগর্ভা মা সম্মাননা, অবসরজনিত বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় মুখর গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা সাপ, আতঙ্কে শ্রমিকরা কমলগঞ্জে ৪ পিস ইয়াবাসহ আটক, অপরজন পলাতক শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার মৌলভীবাজারে রাজপথে মহড়া ও আলোচনা: উদযাপন করা হলো জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ লোকালয় থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার শমশেরনগরে আলীবাবা রেস্টুরেন্টসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানোর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করেছে। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। জনসমাবেশে জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচিত করিয়ে দিবেন তারেক রহমান।

কমলগঞ্জ উপজেলা থেকে আগত আব্দুল কাদের নামের একজন বিএনপির সমর্থক বলেন, আমার বাবা থেকে আমরা বিএনপির সমর্থক। বিগত সময়ে আমরা নির্যাতিত হয়েছি। তারেক রহমান আসায় আমরা উজ্জীবিত। আওয়ামী লীগের সময় আমাদের বাড়িঘর ভেঙে ফেলে তারা। রাতে বাড়িতে থাকতে পারতাম না। হাওরে অনেক রাত কাটিয়েছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর