বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

ক্ষমতায় গেলে যুব কর্মসংস্থান ও নারী–কৃষককে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান

ডেস্ক নিউজ / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬


বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু চাকরি দেওয়া নয়; যুবসমাজ যেন নিজের পায়ে দাঁড়িয়ে দেশে–বিদেশে দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে, সেই সক্ষমতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুর ইউনিয়নের আইনপুর মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে। ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যা পরিবারের নারীদের নামে ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা ও প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যাতে পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে সংসার পরিচালনা করতে পারে।
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতকে টেকসই করতে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে কৃষকরা সহজ শর্তে ঋণ, সার, বীজ এবং কৃষি বিমা সুবিধা পাবেন। “কৃষক বিপদে পড়লে যেন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়—এই নিশ্চয়তাই আমরা দিতে চাই,” বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌউছ ও মিফতাহ উদ্দিন সিদ্দিকি।
এসময় বক্তব্য দেন মৌলভীবাজার জেলার চারটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা—মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু।
জনসভায় জেলার সাতটি উপজেলা—মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুর গড়ানোর আগেই আইনপুর মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
দীর্ঘদিন পর সরাসরি জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। জনসভায় তিনি জেলার চারটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, তারেক রহমান প্রথমবার মৌলভীবাজার সফর করেন ২০০৫ সালে। সর্বশেষ ২০১৮ সালে শেরপুরে একটি পথসভায় অংশ নেন তিনি। দীর্ঘ বিরতির পর এটিই মৌলভীবাজারে তার প্রথম বড় জনসভা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর