বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে হাজী মুজিবের টানা মতবিনিময় ও জনসভা: সন্ত্রাস–মাদকমুক্ত সমাজ ও কৃষকবান্ধব উন্নয়নের অঙ্গীকার

ডেস্ক রিপোর / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
কমলগঞ্জের মুন্সিবাজারে বক্তব্য রাখছেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার–০৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের ধানের শীষের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী মতবিনিময় সভা, একাধিক নির্বাচনী জনসভা ও ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এই সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় নির্বাচনী কৌশল নির্ধারণ, মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার এবং সাধারণ ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় হাজী মুজিব বলেন,
“নির্বাচনে জয় শুধু স্লোগানে নয়, ভদ্রতা, নম্রতা ও মানুষের পাশে থাকার মাধ্যমেই অর্জন করতে হবে। নেতাকর্মীদের বিনয়ী আচরণের মাধ্যমে ভোট চাইতে হবে।”
তিনি বয়স্ক, অসুস্থ ও দূর-দূরান্ত থেকে আসা ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছাতে পরিবহন সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন।
দিনের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাজী মুজিব এমপি নির্বাচিত হলে কমলগঞ্জ–শ্রীমঙ্গল এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষার সঙ্গে যুক্ত করতে না পারলে সমাজ এগোবে না।”
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষকের দাবির ভিত্তিতে প্রয়োজনীয় স্থানে সুইসগেট নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন এবং কৃষিবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করবেন—যদি জনগণ পাশে থাকে।
ফ্যামিলি কার্ড ও নারী ক্ষমতায়নের কথা
হাজী মুজিব তার বক্তব্যে বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন,“মায়ের হাতে সরাসরি কার্ড থাকলে সংসারের প্রয়োজনীয় খরচে কাউকে হাত পাততে হয় না—এটাই নারীর সম্মান।”দিনব্যাপী বিভিন্ন স্থানে নির্বাচনী সভা মতবিনিময় সভা শেষে বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ৫টায় পথনউষার ইউনিয়নের শরিষতলার বাজারে নির্বাচনী ওয়ার্ডসভা,
বেলা ৬টায় মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনসভা
এবং রাতে বেলা ৯টায় মুন্সিবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় হাজী মুজিব দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অলি আহমেদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর,
সাবেক কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন,
কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান,
কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ,
কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলী,
আদমপুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুল ওয়াসিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর