বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ১৭ ফুটের অজগর উদ্ধার রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল কমলগঞ্জে ‘আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জনমতের ওপর গুরুত্বারোপ উপজেলা সদর গ্রুপ কমিটির নির্বাচন ঘিরে ছলিমবাজারে শ্রমিকদের সঙ্গে তারেক মিয়ার মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি “হাজি মুজিব “ কমলগঞ্জে ১,২০০ ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার সীমান্তে নিহত মুজিবুরের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জে দুর্নীতিমুক্ত ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ গড়ার প্রত্যয়—মামুনুল হক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
Screenshot

বাংলাদেশখেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতি মূক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে দশ দলীয় জোটকে বিজয়ী করে সংসদের পাঠাতে হবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন করা হলেও ৭১ এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লোটপাট ও দূর্নীতির কারণে দেশের মানুষে ভাগ্যের পরিবর্তন হয়নি। তারই কারণে জুলাইর গণঅভ্যূত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে চলছে।

তিনি আরও বলেন,এরইমধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকেগেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াবে।  

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী প্রচারণায় দলটির আমির মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রোডের ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাও: নুরুল মোত্ত্বাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাও: সামছুল ইসলাম ও শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্ত রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল, বরুণার পীর সাহেব মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাও: আব্দুল মতিন, মাও: ফারুক আহমেদ, মুফতি মাও: লুৎফুর রহমান জাকারিয়া প্রমূখ।এদিকে রাত ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে মাঠেও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মামুনুল হক। এসময় তিনি রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী সহ ১-২-৩ আসনের প্রার্থীদের এলাকাবাসীর সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর