বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর, দালাল থেকে সতর্ক করল প্রশাসন মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল

নির্বাচনী দৌড়ে ব্যস্ত হাজী মুজিব, উঠান বৈঠকে জনসমর্থন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শমশেরনগর ও আলীনগর ইউনিয়নে ওয়াজ মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী ধারাবাহিক উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা করেন।
এদিন তিনি পতনঊষার ইউনিয়নের রসুলপুর ও রাজদীঘীরপার বাজার, রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগান ও জসমতপুর এবং মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও, নোয়াগাঁও ও ছয়ছিড়ি এলাকায় পর্যায়ক্রমে উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।

গ্রাম ও বাজারকেন্দ্রিক এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

গ্রাম থেকে বাজার—টানা নির্বাচনী কর্মসূচি
নির্বাচনী কর্মসূচির শুরু হয় পতনঊষার ইউনিয়নের রসুলপুর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকের মাধ্যমে। পরে একই ইউনিয়নের রাজদীঘীরপার বাজারে অনুষ্ঠিত জনসভায় হাজী মুজিব সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি রহিমপুর ইউনিয়নের মৃতিঙ্গা চা বাগান ও জসমতপুরে, মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও, নোয়াগাঁও ও ছয়ছিড়িতে ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও জনসভা করেন। দিনের শেষভাগে শমশেরনগরের শিংরাউলি ও আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে দিনের কর্মসূচি সমাপ্ত করেন।

প্রতিটি সভায় হাজী মুজিব স্থানীয় জনগণের নানা প্রশ্নের উত্তর দেন, এলাকার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতীক। ভোটারদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর