শনিবার, ০২ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

শ্রীমঙ্গলে বিএনপির জনসভা: উন্নয়ন রূপরেখা ব্যাখ্যা করলেন হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্ট / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় চা শ্রমিকদের অধিকার রক্ষা এবং কৃষিখাতকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে বিএনপি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষি খাতে বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনার কথাও উল্লেখ করেন তিনি।

গতকাল বিকেলে শ্রীমঙ্গল উপজেলার পুরানবাজার এলাকায় অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, দলীয় ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করাই বিএনপির মূল লক্ষ্য।

বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর