শনিবার, ০২ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জে ধানের শীষের পক্ষে একাধিক ইউনিয়নে ধারাবাহিক নির্বাচনী জনসভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর পক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার ৬ নং আলীনগর ইউনিয়নের ছলিমবাজার, ১ নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ও কালেঙ্গা, ৮ নং মাধবপুর ইউনিয়ন, আদমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বনগাঁও এলাকা এবং ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানে এসব জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের শক্তিতেই রাষ্ট্র পরিচালনার ভার ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রতিটি জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জনসভাগুলোতে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর