মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীরামপুর নয়াবাজারে আল ইকরা ইসলামি কিন্ডারগার্টেনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে চুরি যাওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক ৪ কমলগঞ্জে ছুটি শেষের ২৬ দিনেও কর্মস্থলে ফেরেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীমঙ্গলে বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে জালে আটকে পড়া অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মুমিনুল হক অ্যাওয়ার্ড পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম রুমনের বক্তব্য কমলগঞ্জে ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

কমলগঞ্জে বসতঘরে আগুন, ১০ হাজার টাকার ক্ষতির অভিযোগ

রিপোটার : / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ করেছেন শ্যামারুন বেগম (৪৫) নামের এক নারী। এ ঘটনায় তাঁর ঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) তিনি কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যোগীবিল এলাকায় শ্যামারুন বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি পাশের বাড়িতে ছিলেন। এ সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগে বলা হয়, ঘরে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। পরে শ্যামারুন বেগমসহ বাড়ির অন্য লোকজন ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নেভান। এতে ঘরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়।

শ্যামারুন বেগমের অভিযোগ, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ভবিষ্যতে হামলা বা ক্ষতির শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। অভিযোগে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে শ্যামারুন বেগমের স্বজন মো. আবু রায়হান ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে অগ্নিসংযোগ বলে দাবি করেন এবং সুষ্ঠু বিচারের আহ্বান জানান। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন শ্যামারুন বেগম। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানা যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর