শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিপর্যয়ে চা শিল্পে ধস, কমলগঞ্জে কোটি টাকার ক্ষতি তারেক মিয়ার উদ্যোগে কমলগঞ্জে মে দিবসের ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও পুষ্টিকর খাদ্য বিতরণ কমলগঞ্জে ৪ দিন বিদ্যুৎহীনতা বিপর্যস্ত জনজীবন; কুপির আলোয় এসএসসি প্রস্তুতি ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কমলগঞ্জ, পানিবন্দি বহু পরিবার; অন্ধকারে পরীক্ষা কমলগঞ্জে অসহায় দুই পরিবারের পাশে দাঁড়ালেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রবাসীদের সহায়তা, আরও সহযোগিতার আহ্বান সাপ্তাহিক পত্রিকা ‘কমলগঞ্জের হালচাল’-এর উদ্বোধন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত এমপি নাসের রহমানের উদ্যোগে রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর স্থাপনের সিদ্ধান্ত

কমলগঞ্জের ৭৬ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

ডেস্ক রিপোর্ট / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা এবং পুরো উপজেলাজুড়ে গড়ে তোলা হয়েছে ছয় স্তরের কঠোর নিরাপত্তা বলয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোর গুরুত্বপূর্ণ ভেতরের ও বাইরের পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি স্তরে দায়িত্ব পালন করবে। এর মধ্যে রয়েছে-প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের স্থায়ী উপস্থিতি, পুলিশের মোবাইল টিমের নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের বিশেষ নজরদারি, সীমান্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির মোতায়েন এবং প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহায়ক হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর